শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের হতাশ করেছে বিডি বিল্ডিং সিস্টেমস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | 127 বার পঠিত | প্রিন্ট

মাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের হতাশ করেছে বিডি বিল্ডিং সিস্টেমস
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বিডি বিল্ডিং সিস্টেমস লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়।

Responsive Ad Banner

প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৫৯ পয়সা লোকসান করেছে, যেখানে আগের অর্থবছরে ইপিএস ছিল ৭ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৭৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ২০২৫।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com