শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | 190 বার পঠিত | প্রিন্ট

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

Responsive Ad Banner

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৭ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ বছরওয়ারি তুলনায় ইপিএস সামান্য কমেছে ১১ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ ডিসেম্বর ২০২৫।

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com