বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী নগদ প্রবাহে দ্বিতীয় প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশের মুনাফা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | 165 বার পঠিত | প্রিন্ট

শক্তিশালী নগদ প্রবাহে দ্বিতীয় প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশের মুনাফা বৃদ্ধি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৭৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৬ টাকা ৫২ পয়সা। অর্থাৎ বছরওয়ারি তুলনায় ইপিএস বেড়েছে ২ টাকা ২৩ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির মোট ইপিএস দাঁড়িয়েছে ১১০ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০১ টাকা ৩১ পয়সা। এতে ছয় মাসের তুলনায় ইপিএস বৃদ্ধি পেয়েছে ৯ টাকা ২১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা ৬৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ২৬ টাকা ৩৬ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬৫ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com