মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পতনের কালো মেঘ সরিয়ে শেয়ারবাজারে আশার আলো

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | 122 বার পঠিত | প্রিন্ট

পতনের কালো মেঘ সরিয়ে শেয়ারবাজারে আশার আলো
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা পতনের ধারা কাটিয়ে শেয়ারবাজারে আজ দেখা দিয়েছে আশার আলো। টানা পাঁচ কর্মদিবসের ধারাবাহিক পতনে ডিএসইর সূচক কমেছিল ২৪৫.১৬ পয়েন্ট এবং বাজার থেকে উধাও হয়েছিল ১৫ হাজার ৭৩৫ কোটি ৯৪ লাখ টাকার মুলধন। তবে সোমবার (১৩ অক্টোবর) সেই পতন কাটিয়ে সূচকে ফিরেছে উত্থান, যদিও টাকার অঙ্কে লেনদেন সামান্য কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের গতি ছিল ইতিবাচক। লেনদেনের শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। দুপুর ১টা ৫ মিনিটে সূচক আগের দিনের তুলনায় প্রায় ৫৭ পয়েন্ট বেড়ে যায়। যদিও শেষ ঘণ্টায় সূচকে কিছুটা চাপ তৈরি হয়, তবে দিনের শেষে তা ২৫.২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৭.৭৫ পয়েন্টে স্থির হয়।

Responsive Ad Banner

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯.৮৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩০টির দর বেড়েছে, ১২০টির কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল।

দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৩০ কোটি টাকার শেয়ার। আগের কর্মদিবসে লেনদেন ছিল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকা। ফলে আজ লেনদেন কমেছে প্রায় ১২ কোটি ৫৫ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের ১০ কোটি ৩৮ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে সূচকের দিক থেকে বাজারটি ছিল কিছুটা চাপের মধ্যে—সিএএসপিআই সূচক ৩৮.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৩.৭৮ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দর বেড়েছে, ৮১টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি পতনের পর আজকের উত্থান বাজারে নতুন আশাবাদের বার্তা দিয়েছে। বেশিরভাগ শেয়ারের দর বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরছে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com