রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিভিডেন্ডে স্থিতিশীল, এবার বহর শক্তিশালী করছে বাংলাদেশ শিপিং করপোরেশন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | 243 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ডে স্থিতিশীল, এবার বহর শক্তিশালী করছে বাংলাদেশ শিপিং করপোরেশন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) তাদের বহরে নতুন দুটি জাহাজ যুক্ত করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি’র সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ইতোমধ্যেই প্রস্তাব অনুমোদন দিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানানো হয়েছে।

৭ কোটি ৬৬ লাখ ডলারে জাহাজ ক্রয়
জাহাজ কেনার প্রস্তাবটি প্রথম অনুমোদন পায় গত ১২ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায়, যেখানে নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়টি উত্থাপন করে। দরপত্র প্রক্রিয়ায় তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। টেন্ডার মূল্যায়ন কমিটি (টিইসি) সর্বনিম্ন দরদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারসকে নির্বাচিত করে। চুক্তি অনুযায়ী, বিএসসি নিজস্ব অর্থায়নে ৭ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার ব্যয়ে জাহাজ দুটি কিনবে। যদিও সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক, তবে জাহাজ নির্মাণ হচ্ছে চীনে এবং সেখান থেকেই বাংলাদেশে সরবরাহ করা হবে।

Responsive Ad Banner

আর্থিক পারফরম্যান্সে স্থিতিশীলতা
সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিএসসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৫ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৯৮ টাকা ৪৯ পয়সা।

ডিভিডেন্ড নীতিতেও বিএসসি বিনিয়োগকারীদের আস্থা ধরে রেখেছে। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি দিয়েছে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। সে বছর তাদের ইপিএস ছিল ১৬ টাকা ৩৭ পয়সা এবং এনএভিপিএস ১০১ টাকা ৯৭ পয়সা। এর আগের ২০২২-২৩ অর্থবছরেও বিএসসি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর ২০২১-২২ অর্থবছরে ডিভিডেন্ড ছিল ২০ শতাংশ ক্যাশ। ধারাবাহিক এই ডিভিডেন্ড নীতি বিনিয়োগকারীদের কাছে কোম্পানির ভাবমূর্তি শক্তিশালী করেছে।

কোম্পানির প্রোফাইল
বাংলাদেশ শিপিং করপোরেশন ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা, আর পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৯৩৮ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০টি। এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৫২.১০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৩৪ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬.৫৬ শতাংশ শেয়ার।

নতুন দুটি জাহাজ যুক্ত হলে বিএসসির বহর আরও শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদে আয় প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com