শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | 187 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল খাঁন ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ছিল ১৫৭ কোটি ৯১ লাখ টাকা, আর শেয়ারদর ছিল ১৬৩ টাকা ৩০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির গড় লেনদেন ছিল ২০ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা, মোট লেনদেন ১০১ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৯১ শতাংশ। শেয়ারদর ছিল ৩৭ টাকা ৬০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। গড়ে লেনদেন হয়েছে ১৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা, মোট ৮৯ কোটি ৫ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারদর ছিল ২৯ টাকা ৪০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা, মোট ৭৮ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা, যা ২ দশমিক ২৪ শতাংশ। শেয়ারদর ছিল ৬৩ টাকা ২০ পয়সা।

পঞ্চম স্থানে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড। গড়ে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা, মোট ৭৭ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা, যা ২ দশমিক ২০ শতাংশ। শেয়ারদর ছিল ৪০ টাকা ৭০ পয়সা।

বাকি পাঁচটি কোম্পানির লেনদেন ছিল নিম্নরূপ:

ওরিয়ন ইনফিউশন লিমিটেড: গড় লেনদেন ১৪ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা, মোট ৭৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা, শতাংশ ২.১৩%, শেয়ারদর ৫৩০ টাকা ৬০ পয়সা।

সোনালী পেপার মিলস লিমিটেড: গড় লেনদেন ১২ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকা, মোট ৬৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা, শতাংশ ১.৮২%, শেয়ারদর ২৬৪ টাকা ১০ পয়সা।

লাভেলো আইস্ক্রিম লিমিটেড: গড় লেনদেন ১২ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা, মোট ৬০ কোটি ৫৩ লাখ টাকা, শতাংশ ১.৭৩%, শেয়ারদর ৯৮ টাকা ২০ পয়সা।

সি পিয়ার্ল হোটেল লিমিটেড: গড় লেনদেন ১১ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা, মোট ৫৮ কোটি ১১ লাখ টাকা, শতাংশ ১.৬৬%, শেয়ারদর ৫১ টাকা ৬০ পয়সা।

ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড: গড় লেনদেন ১১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা, মোট ৫৭ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা, শতাংশ ১.৬৪%, শেয়ারদর ১০৮ টাকা ৩০ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com