সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ত্রয়ী ব্যাংক একীভূতকরণের খবর অস্বীকার করলো গ্লোবাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | 259 বার পঠিত | প্রিন্ট

ত্রয়ী ব্যাংক একীভূতকরণের খবর অস্বীকার করলো গ্লোবাল ইসলামী ব্যাংক।
Responsive Ad Banner

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “Three banks agree to merge, two oppose” শিরোনামের প্রতিবেদনের প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর জিজ্ঞাসা চিঠির উত্তরে ব্যাংকটি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি (GIB) জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকের চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা প্রতিনিধিরা এক বৈঠকে অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে আয়োজিত ওই বৈঠকে ‘Bank Resolution Ordnance 2025’ সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

Responsive Ad Banner

বৈঠকে জিআইবি প্রতিনিধি দল উক্ত অর্ডিন্যান্সে উল্লেখিত বিভিন্ন বিকল্প সম্ভাবনা নিয়ে আলোচনা করে এবং ব্যাংককে সঠিক পথে এগিয়ে নিতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে।

তবে ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডেইলি স্টারে প্রকাশিত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সংবাদটির সঙ্গে তারা একমত নয়। তাদের মতে, সংবাদটিতে উল্লিখিত একীভূতকরণ সংক্রান্ত তথ্য বিভ্রান্তিকর এবং প্রকৃত আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জিআইবি আশ্বস্ত করেছে যে, ভবিষ্যতে এ ধরনের কোনো বিষয় উত্থাপিত হলে তারা প্রযোজ্য নিয়ন্ত্রক নীতিমালা মেনে সংশ্লিষ্ট সকলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে।

 

 

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com