সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | 249 বার পঠিত | প্রিন্ট

এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৫তম বার্ষিক সাধারন সভা ২৬ আগষ্ট’২০২৫ইং মঙ্গলবার বেলা ১২ টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার। সভায় শেয়ারহোল্ডারগনের মাঝে বিতরনের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া, পরিচালকগনের মধ্যে উপস্থিত ছিলেন- মিসেস ফারজানা আফরোজ, ওয়ালিদ মো. সমুয়েল, ডা. মুনাল মাহবুব, সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম এফসিএ, বে-লিজিংয়ের প্রতিনিধিত্বকারী পরিচালক মো, এনায়েত কবির, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম ও জনাব মাহফুজুর রহমান সহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রফিকুল ইসলাম সংযুক্ত ছিলেন। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগনও সংযুক্ত ছিলেন।

Responsive Ad Banner

অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আতিক উল্যাহ্ মজুমদার। সভায় ৩১শে ডিসেম্বর’২০২৪ইং সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদনে বর্নিত মতে অবহিত করা হয় যে, ২০২৪ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৮১.৩৩ কোটি টাকা, নীট প্রিমিয়াম আয় হয়েছে ৫৫.১৮ কোটি টাকা, অবলিখন মুনাফা হয়েছে ১৩.৪২ কোটি টাকা, কর পূর্ব এবং কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে- ১৫.৪৩ কোটি ও ৯.৬৮ কোটি টাকা।

এছাড়া আলোচ্য ২০২৪ইং সালের হিসাব মতে কোম্পানির এফ.ডি.আর ও মোট সম্পদের পরিমান হলো যথাক্রমে ৬৯.৫৮ কোটি টাকা ও ২৩৩.৬৬ কোটি টাকা।

এদিকে, ২০২৪ অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৬ পয়সা ও শেয়ার প্রতি নীট সম্পদ মূল্যের পরিমান ২৯ টাকা ৬৩ পয়সা। ২০২৪ সালের আর্থিক বিবরনী বিশ্লেষন ও বিবেচনায় এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.National Credit Ratings Ltd. (NCR) কর্তৃক AAA (এএএ) রেটিং প্রাপ্ত একটি কোম্পানি। ২০২৪ সালটি বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া স্বত্বেও শেয়ারহোল্ডারদের ১০% লভ্যাংশ প্রদান করতে পারায় কোম্পানির চেয়ারম্যান মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

অপরদিকে, অনুষ্ঠিত কোম্পানির এই ২৫তম বার্ষিক সাধারন সভায় গ্রুপ-এ পরিচালকগনের মধ্যে আবুল বশর চৌধুরী, মিসেস ফারজানা আফরোজ ও ডা. মুনাল মাহবুব এবং গ্রুপ-বি পরিচালকগনের মধ্যে সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম, এফসিএ পরিচালক পদে শেয়ারহোল্ডারগন কর্র্তৃক পূনঃনির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com