বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুই ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | 268 বার পঠিত | প্রিন্ট

দুই ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ফান্ড ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেচে। ফান্ড দুটি হলো- সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

এই দুই ফান্ড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখকে উভয় ফান্ডের রেকর্ড তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

সিপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
সর্বশেষ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ১৫ পয়সা। ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য বাজারদরে ৭ টাকা ৬৬ পয়সাা এবং ক্রয়মূল্যে ১০ টাকা ৯০ পয়সা। এ সময়ে কার্যকর নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ৩০ পয়সা।
তবে ২০২৪ সালে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান ছিল ১ টাকা ৫৬ পয়সা, বাজারদরে এনএভি হয়েছে ৮ টাকা ৮১ পয়সা, ক্রয়মূল্যে ১০ টাকা ৯৭ পয়সা এবং নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ৫৭ পয়সা।

সিএপিএমআইবিবিএএল মিউচ্যুয়াল ফান্ড

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে এই ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। ইউনিটপ্রতি এনএভি বাজারদরে ৭ টাকা ৯৬ পয়সা এবং ক্রয়মূল্যে ১১ টাকা ৪৮ পয়সা। কার্যকর নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ৬৪ পয়সা।
আগের বছর ২০২৪ সালে ফান্ডটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৫৭ পয়সা, এনএভি বাজারদরে ৮ টাকা ৬৭ পয়সা, ক্রয়মূল্যে ১০ টাকা ৮৫ পয়সা এবং নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ৬১ পয়সা।

 

 

 

 

 

 

Facebook Comments Box

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com