ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিমিউচ্যুয়ালাইজেশনে অগ্রগতি: শেয়ার বিক্রি ও তালিকাভুক্তির পথে সিএসই

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ | 148 বার পঠিত | প্রিন্ট

ডিমিউচ্যুয়ালাইজেশনে অগ্রগতি: শেয়ার বিক্রি ও তালিকাভুক্তির পথে সিএসই
Responsive Ad Banner

দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের হাতে থাকা ৩৫ শতাংশ শেয়ার বিক্রি করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়ার অগ্রগতিতে এটিকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

২০২৫ সালের ১৩ জুলাই অনুষ্ঠিত সিএসই বোর্ডের ১৪৩তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শেয়ার বিক্রির কার্যক্রম এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩-এর বিধান অনুসারে পরিচালিত হবে। পরিকল্পনা অনুযায়ী, মোট শেয়ারের ২০ শতাংশ বিক্রি হবে চার থেকে পাঁচটি সুনামধন্য স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠানের কাছে, যারা বর্তমানে সিএসইর শেয়ারহোল্ডার নন। বাকি ১৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিশেষ বুক-বিল্ডিং পদ্ধতিতে বিক্রি করা হবে।

Responsive Ad Banner

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার জানিয়েছেন, বিএসইসির অনুমোদন পেলেই তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হবে। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী প্রতিটি স্টক এক্সচেঞ্জকে নিজস্ব বোর্ডে অথবা অন্য কোনো এক্সচেঞ্জের বোর্ডে তালিকাভুক্ত হতে হবে, যদিও নির্দিষ্ট সময়সীমা নেই।

২০২৪ সালের জুন পর্যন্ত সিএসইতে ৬২৩টি সিকিউরিটিজ তালিকাভুক্ত ছিল। ২০২৩-২৪ অর্থবছরে ১৮৯ কোটি ১৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৫.১৮ শতাংশ বেশি। একই সময়ে মোট লেনদেনের মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭৮ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ২৩.২৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

বর্তমানে সিএসইর ৪০ শতাংশ শেয়ার প্রাথমিক শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে। স্থানীয় বেশিরভাগ প্রতিষ্ঠান অতিরিক্ত শেয়ার কেনার যোগ্য নন, ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। এখানে প্রতি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ শতাংশ মালিকানা রাখতে পারবে।

ডিমিউচ্যুয়ালাইজেশনের প্রাথমিক পর্যায়ে সিএসই ২৫ শতাংশ শেয়ার বসুন্ধরা গ্রুপের এবিজি লিমিটেডকে শেয়ারপ্রতি ১৫ টাকায় বিক্রি করেছিল। প্রস্তাবিত ৩৫ শতাংশ শেয়ার বিক্রি সম্পন্ন হলে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং দেশের শেয়ারবাজারে সিএসইর অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৫:৩৫ পিএম | মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com