রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৮ ব্যাংকের, বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | 247 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৮ ব্যাংকের, বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে
Responsive Ad Banner

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে ৩১টি। এর মধ্যে ৮টি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে, যা ব্যাংকিং খাতে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইপিএস বাড়ানো ব্যাংকগুলো হলো—আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

Responsive Ad Banner

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক:
দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা, আগের বছর ছিল ৭৬ পয়সা। ছয় মাসে (জানুয়ারি-জুন) ইপিএস ৮৩ পয়সা, যা আগের বছর ছিল ৯৮ পয়সা।

ব্র্যাক ব্যাংক:
এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ২৫ পয়সা। ছয় মাসে ইপিএস ৩ টাকা ৫৬ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৬২ পয়সা।

সিটি ব্যাংক:
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ১ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ১৬ পয়সা। জানুয়ারি-জুন সময়ে ইপিএস ২ টাকা ২৩ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৮৫ পয়সা।

ইস্টার্ন ব্যাংক:
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের ১ টাকা ১১ পয়সা থেকে বেড়েছে। ছয় মাসে ইপিএস ২ টাকা ২০ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ২ পয়সা।

প্রাইম ব্যাংক:
এপ্রিল-জুন’২৫ প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৩ পয়সায়, যা আগের বছরের ১ টাকা ৫৪ পয়সা থেকে বেশি। ছয় মাসে ইপিএস ৩ টাকা ৫৩ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ৬৮ পয়সা।

পূবালী ব্যাংক:
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়ে হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের বছর ছিল ২ টাকা ১৯ পয়সা। জানুয়ারি-জুন সময়ে ইপিএস ৪ টাকা ৪৪ পয়সা, আগের বছর ছিল ৩ টাকা ৩২ পয়সা।

সাউথইস্ট ব্যাংক:
এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা আগের বছর ছিল মাত্র ২২ পয়সা। ছয় মাসে ইপিএস হয়েছে ১ টাকা, আগের বছর ছিল ৯১ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক:
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১৮ পয়সা, যা আগের বছরের ১৭ পয়সা থেকে সামান্য বেশি। ছয় মাসে ইপিএস ৩৪ পয়সা, আগের বছর ছিল ৩১ পয়সা।

বিশ্লেষকদের মতে, ব্যাংকগুলোর আয় বাড়ার এ ধারা যদি অব্যাহত থাকে, তবে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং বাজারে স্থিতিশীলতা বাড়বে। পাশাপাশি, ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির ইঙ্গিতও পাওয়া যাচ্ছে এসব প্রতিবেদন থেকে।

Facebook Comments Box

Posted ১:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com