মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | 241 বার পঠিত | প্রিন্ট

ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
Responsive Ad Banner

৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার — শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৭৩ পয়সা, যা প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Responsive Ad Banner

অর্থছরের প্রথম দুই প্রান্তিক বা ৬ মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা, যা ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।

দ্বিতীয় প্রান্তিক ও প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ৩৮ পয়সা, অর্থাৎ ক্যাশ ফ্লো পজিটিভ দিকে সরে এসেছে।

৩০ জুন, ২০২৫ তারিখে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৯ পয়সা।

Facebook Comments Box

Posted ৬:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com