রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস কমলেও বেড়েছে ক্যাশ ফ্লো

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 258 বার পঠিত | প্রিন্ট

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস কমলেও বেড়েছে ক্যাশ ফ্লো
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৮ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ৩ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৯০ পয়সা।

তবে এ সময় শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭০ পয়সায়, যা আগের বছর ছিল ৫৪ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৯ পয়সা।

Facebook Comments Box

Posted ৮:০৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com