সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 156 বার পঠিত | প্রিন্ট

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ৩০ জুন ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল থেকে জুন ২০২৫ প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। অর্থাৎ এই প্রান্তিকে ইপিএসে কমে গেছে ৮ পয়সা।

Responsive Ad Banner

এছাড়া জানুয়ারি-জুন ২০২৫ পর্যন্ত ছয় মাসে কোম্পানির সম্মিলিত ইপিএস হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬০ পয়সা। এতে দেখা যায়, ছয় মাসে কোম্পানির ইপিএস কমেছে ১৫ পয়সা।

তবে ক্যাশ ফ্লোর দিক থেকে কোম্পানিটি ইতিবাচক অবস্থানে রয়েছে। জানুয়ারি-জুন ২০২৫ পর্যন্ত সময়ের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৪৭ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ঋণাত্মক ৩ টাকা ৬৪ পয়সা।

কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩০ জুন ২০২৫ তারিখে দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা, যা ছিল ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৭ টাকা ৯৫ পয়সা। এতে বোঝা যায়, কোম্পানির সম্পদমূল্যে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

Facebook Comments Box

Posted ১২:০০ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com