মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | 258 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়কালের (দ্বিতীয় প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি। কোম্পানিগুলো হলো—উত্তরা ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড এবং সেনা ক্যালেন্ডার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ব্যাংক : ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (EPS) দাঁড়িয়েছে ৫৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪২ পয়সা। ফলে ইপিএসের পতন ঘটেছে প্রায় ৫৯ শতাংশ।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা, আগের বছর ছিল ২ টাকা।

এই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Net Operating Cash Flow per Share – NOCFPS) কমে দাঁড়িয়েছে ১ টাকা ৯০ পয়সা, যেখানে আগের বছর ছিল ৩ টাকা ৫২ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৭ টাকা ৯২ পয়সা।

গ্রামীণফোন : দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩৮ পয়সা—অর্থাৎ সামান্য বৃদ্ধি।

তবে জানুয়ারি-জুন ২০২৫ সময়কালের ছয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ২১ পয়সা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালের একই সময়ে ইপিএস ছিল ১৬ টাকা ২৯ পয়সা।

নগদ প্রবাহও কিছুটা কমেছে। এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৬ টাকা ৯৪ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ২৮ টাকা ৭ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে গ্রামীণফোনের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৪২ টাকা ১৫ পয়সা।

সেনা ইন্স্যুরেন্স : দ্বিতীয় প্রান্তিকে সেনা ইন্স্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা—বৃদ্ধি প্রায় ৩৮ শতাংশ।

অর্ধবার্ষিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৭ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৬ পয়সা।

তবে ক্যাশ ফ্লো কিছুটা হ্রাস পেয়েছে। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৪ টাকা, যেখানে আগের বছর ছিল ৫ টাকা ৫ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com