সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এনসিসি ব্যাংকের শেয়ারহোল্ডিং বাড়াতে আসিফ নিজামউদ্দিনের বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫ | 163 বার পঠিত | প্রিন্ট

এনসিসি ব্যাংকের শেয়ারহোল্ডিং বাড়াতে আসিফ নিজামউদ্দিনের বড় পদক্ষেপ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দিন ব্যাংকটির ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত শেয়ারহোল্ডিং আরও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজারদরে এই শেয়ারগুলো কেনা হবে।

রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) জমা দেওয়া এক ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়। ঘোষণার দিন এনসিসি ব্যাংকের শেয়ারদর ১.৯২ শতাংশ কমে ১০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

Responsive Ad Banner

এর আগে চলতি বছরের ৬ মে ব্যাংকটির চেয়ারম্যান নুরুন্নওয়াজের মালিকানাধীন নেওয়াজ ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যাংকটির প্রায় ১.৯৫ শতাংশ বা ২ কোটি ১৭ লাখ শেয়ার কেনার পরিকল্পনার ঘোষণা দেয়।

২০২৪ সালের জন্য এনসিসি ব্যাংক শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) দিয়েছে। একই বছরে ব্যাংকটি ২৩২ কোটি ৬৭ লাখ টাকা সমন্বিত নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ১.১২ শতাংশ বেশি। সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়ায় ২ টাকা ১০ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৭ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) এনসিসি ব্যাংকের নিট মুনাফা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ২২ লাখ টাকা।

তবে একই সময়ে ব্যাংকটির শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এনসিসি ব্যাংকের মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭৫৯ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৭.৩০ শতাংশ। এই অংক আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com