বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫ | 235 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২২-২৬ জুন’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৯.০৫ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৮০ পয়সা।

Responsive Ad Banner

শীর্ষ দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫০ পয়সা বা ১৪.৭১ শতাংশ।

পতন তালিকায় তৃতীয় স্থানে ৯.৬৮ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে ফাস ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিক্সমকো সূককের ৮ শতাংশ, আইবিবিএল বন্ডের ৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬.৯৮ শতাংশ, পদ্মা লাইফের ৬.৫০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৬.২৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.২৫ শতাংশ এবং রেনউইক যজেনশ্বরের ৫.৯৯ শতাংশ দর কমেছে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com