শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ জুন ২০২৫ | 264 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ জুন’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ২৯ কোটি ২৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ১০টি হলো- ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, বিকন ফার্মা, ম্যারিকো, আলহাজ টেক্সটাইল, লাভেলো আইস্ক্রিম, স্কয়ার ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। আজ এই ১০ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৭ লাখ ৬২ হাজার টাকার।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এদিন কোম্পানিটির ১৫ কোটি ১০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডসের ৫ কোটি ১৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিকন ফার্মা।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ম্যারিকোর ১ কোটি ২১ লাখ ৮৭ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ১০ লাখ ৮৬ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৮০ লাখ ৫৮ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৫৭ লাখ ৯৪ হাজার টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজের ৫২ লাখ ৯২ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪১ লাখ ৬১ হাজার টাকা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৩৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১২ অপরাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com