শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসই’র শোকজের কবলে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুলাই ২০২১ | 1581 বার পঠিত | প্রিন্ট

ডিএসই’র শোকজের কবলে ৩ কোম্পানি
Responsive Ad Banner

দেশের প্রধান শেয়ারবাজা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, শ্যামপুর সুগার এবং সিভিও পেট্রোকেমিক্যাল। সম্প্রতি এসব কোম্পানির অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় কোম্পানিগুলোকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই ১৩ জুলাই কোম্পানিগুলোকে তদন্ত নোটিশ পাঠিয়েছে। এর প্রক্ষিতে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অস্বাভাহিক হারে দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তথ্য তাদের কাছে নেই।

Responsive Ad Banner

এদিকে, ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর গত ২৭ জুন শেয়ারের দর ছিল ১৩.১০ টাকায়। আর ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৯.১০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৪৬ শতাংশ বেড়েছে।

শ্যামপুর সুগারের শেয়ার দর গত ২৬ জুন ছিল ৪৪.৩০ টাকায়। আর ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৭.৮০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৩.৫০ টাকা বা ৫৩ শতাংশ বেড়েছে।

সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর গত ২৭ জুন ছিল ৮৩.৭০ টাকায়। আর ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১২১.৭০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৮ টাকা বা ৪৫ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com