বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক দরবৃদ্ধিতে বিনিয়োগকারীদের সাবধান করলো ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | 282 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক দরবৃদ্ধিতে বিনিয়োগকারীদের সাবধান করলো ডিএসই
Responsive Ad Banner

সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে দর বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রীমের শেয়ারদর। যে কারণে বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারদর গত এক মাসে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যেখানে ২০ মে প্রতি শেয়ার লেনদেন হয়েছিল ৭৯ টাকা ২০ পয়সায়, ১৮ জুন সেখানে লেনদেন শেষে এই দর দাঁড়িয়েছে ১০২ টাকায়। অর্থাৎ, মাত্র ৩০ দিনে দরবৃদ্ধি হয়েছে ২২ টাকা ৮০ পয়সা বা প্রায় ২৯ শতাংশ।

Responsive Ad Banner

এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কিনা, লাভেলো কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই যা শেয়ারদরে এই উত্থানের জন্য দায়ী হতে পারে।

ডিএসই বলছে, মূলত বাজারে গুজব, অতিরিক্ত চাহিদা কিংবা মনস্তাত্ত্বিক প্রভাবেও কোনো শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়তে পারে। ফলে বিনিয়োগকারীদের এই ধরনের পরিস্থিতিতে বিনিয়োগের আগে যথাযথ মূল্যায়ন ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com