সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ক্যাশ ফ্লো বেড়েছে ফার্মা ও রসায়ন খাতের ১৩ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ জুন ২০২৫ | 284 বার পঠিত | প্রিন্ট

ক্যাশ ফ্লো বেড়েছে ফার্মা ও রসায়ন খাতের ১৩ কোম্পানির
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ২৯টি কোম্পানি তৃতীয় প্রান্তিক এবং একটি কোম্পানি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদের মধ্যে আলোচ্য সময়ে ১৩টি কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো পার শেয়ার) বৃদ্ধি পেয়েছে।

যেসব কোম্পানির ক্যাশ ফ্লো বেড়েছে:
একমি ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ইবনেসিনা, কোহিনুর কেমিক্যাল, নাভানা ফার্মা, ওরিয়ন ফার্মা, রেকিট বেনকিজার, রেনেটা, সালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সিলভা ফার্মা এবং ওয়াটা কেমিক্যাল।

Responsive Ad Banner

বিপরীতে, একই সময়ে ১৬টি কোম্পানির ক্যাশ ফ্লো হ্রাস পেয়েছে, যা খাতটির আর্থিক গতিপ্রবাহে মিশ্র চিত্র উপস্থাপন করে।

একমি ল্যাবরেটরিজ : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৭ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৭৭ পয়সা।

বিকন ফার্মা : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭ টাকা ৮০ পয়সা।

ইবনেসিনা : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৬ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৫০ পয়সা।

সেন্ট্রাল ফার্মা : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিলনা।

নাভানা ফার্মা : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১০ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৯ পয়সা।

কোহিনুর কেমিক্যাল : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৪ টাকা ৯৭ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ২০ টাকা ৬০ পয়সা।

ওরিয়ন ফার্মা : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৯ পয়সা।

রেকিট বেনকিজার : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৭৯ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৬৯ টাকা ২৩ পয়সা।

রেনেটা : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৩১ পয়সা।

সিলভা ফার্মা : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ২৪ পয়সা।

সালভো কেমিক্যাল : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৫৭ পয়সা।

সিলকো ফার্মা : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৬৮ পয়সা।

ওয়াটা কেমিক্যাল : তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৭ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ১২ পয়সা।

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com