ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ জুন ২০২৫ | 292 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০৪ জুন’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৬২ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলের দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.২৭ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ৩০ পয়সা বা ৭.৩৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯ টাকায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্সের ৭.১০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, এমএল ডাইংয়ের ৫.৮১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৫.৭৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.৭৬ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ৫.২৬ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৩ পিএম | বুধবার, ০৪ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com