বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিল মাসে বেড়েছে ৪ আর্থিক কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জুন ২০২৫ | 152 বার পঠিত | প্রিন্ট

এপ্রিল মাসে বেড়েছে ৪ আর্থিক কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টির মধ্যে ২২টি প্রতিষ্ঠান ২০২৫ সালের এপ্রিল মাসের শেয়ারহোল্ডিং হালনাগাদ প্রকাশ করেছে। এই হালনাগাদ তথ্যে দেখা যায়, মাসজুড়ে ৪টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, ১৪টি কোম্পানিতে কমেছে এবং ৪টির অবস্থান অপরিবর্তিত রয়েছে।

যেসব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে সেগুলো হলো: ইউনাইটেড ফাইন্যান্স, বিআইএফআইসি, ইন্টারন্যাশনাল লিজিং এবং ফিনিক্স ফাইন্যান্স।

Responsive Ad Banner

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ইউনাইটেড ফাইন্যান্সের। মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৮৩ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৫.০৪ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩.৪৪ শতাংশে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

বিআইএফআইসি : মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪২.৭৭ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩.২৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৮.৮৮ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.৪১ শতাংশে।

ইন্টারন্যাশনাল লিজিং : মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৮২ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২.৮৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৫.৬৩ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৫৭ শতাংশে।

ফিনিক্স ফাইন্যান্স : মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৯.২৮ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯.৪৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৪.৭১ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪.৫১ শতাংশে।

 

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৮ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com