রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ মে ২০২৫ | 156 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস, বুধবার (২৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে মাত্র ৬৩টির শেয়ারের দাম বেড়েছে। তার মধ্যেও সবচেয়ে উজ্জ্বল ছিল হাইডেলবার্গ সিমেন্ট, যেটি আজকের লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার মূল্য ১৮ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়ে গেছে। ফলে কোম্পানিটি আজকের লেনদেনের শেষদিকে দর বৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে।

Responsive Ad Banner

শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, যার শেয়ারদর বেড়েছে ৩ টাকা বা ৬.৬৮ শতাংশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস, যার শেয়ারের দাম বেড়েছে ৭০ পয়সা বা ৪.৯৬ শতাংশ।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৪.৬৯ শতাংশ, ফ্যামিলিটেক্স ৪.৫৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মা ৪.০৪ শতাংশ,ডেল্টা স্পিনার্স ৩.৭০ শতাংশ,একটিভ ফাইন কেমিক্যাল ৩.৬৬ শতাংশ ,সি এন্ড এ টেক্সটাইল ৩.১২ শতাংশ ও রিং শাইন টেক্সটাইল ৩.১২ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com