বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ মে ২০২৫ | 197 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২১ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেশ সক্রিয় ছিল। এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ২২৭টি শেয়ারের দর বেড়েছে।

দর বাড়ার দিক থেকে সবার শীর্ষে ছিল ন্যাশনাল টি কোম্পানি। আগের দিনের তুলনায় শেয়ারটির দাম ১৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে কোম্পানিটি দিনের সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় প্রথম স্থান অধিকার করে।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে লেগেসি ফুটওয়্যার-এর, যার শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৫ শতাংশ।

তৃতীয় স্থানে উঠে এসেছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, যার ইউনিটপ্রতি দর ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ বেড়েছে।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৮.৫৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৮.০৫ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যাল ৭.০৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস ৬.৬২ শতাংশ, ডেসকো ৬.৫৭ শতাংশ ,এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ৬.১৫ শতাংশ ও পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com