সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে এস আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ মে ২০২৫ | 227 বার পঠিত | প্রিন্ট

মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে এস আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
Responsive Ad Banner

নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে ১ হাজার ১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ।

Responsive Ad Banner

তিনি জানান, প্রথম মামলায় ৫৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় ৫৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র তৈরি ও জালিয়াতির মাধ্যমে বিনিয়োগ (ঋণ) প্রস্তাব জোনাল অফিস ও পরে প্রধান কার্যালয়ে পাঠান। এরপর সীমা অতিক্রম করে ঋণ অনুমোদন করা হয় এবং সেই অর্থ এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয়।

এই কার্যকলাপের মাধ্যমে তারা দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ সংঘটন করেছেন বলে দুদক জানিয়েছে।

প্রথম মামলার আসামিদের তালিকা (৩৭ জন):
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ছাড়াও মামলায় আসামি করা হয়েছে: মাহফুজুল ইসলাম, সৈয়দ ওয়াসেক মো. আলী, আব্দুল কুদ্দুস, এস এ এম সলিমুল্লাহ, মহসিন উদ্দিন আহমেদ, কাজী ওসমান আলী, সৈয়দ হাবিব হাসনাত, আব্দুল আজিজ, মোস্তফা খায়ের, জহুরুল হক, মাসুদুর রহমান শাহ, ইকরাম উল্লা, সৈয়দ আনিছুর রহমান, ফয়েজ আহমেদ, এ কে এম আবু ছগীর চৌধুরী, আলমগীর হোসেন, এস এম আজহারুল ইসলাম, ইফতেখার উদ্দিন, কায়সার ইমতিয়াজ, মাসুদ পারভেজ, সাফায়েত আহমেদ চৌধুরী, নাছিম গাওহার, আলী নাহিদ খান, কাজী লতিফুল ইসলাম, ওয়াহিদুর রহমান, হাফিজুর রহমান, হেলাল উদ্দীন, জাবেদ মোরশেদ, আব্দুল্লাহ আল নোমান, আমির হোসেন, হারুনুর রশিদ, মোকতার হোসাইন, মোশাররফ উদ্দীন, ফারজানা শাম্মি, আরিফুল হক চৌধুরী ও ফারহানা নিগার চৌধুরী।

দ্বিতীয় মামলার আসামিদের তালিকা (৩১ জন):
এই মামলায়ও প্রধান আসামি মোহাম্মদ সাইফুল আলম। তার সঙ্গে রয়েছেন: আলমগীর হুদা, সৈয়দ ওয়াসেক মো. আলী, জহুরুল হক, সৈয়দ হাবিব হাসনাত, আব্দুল আজিজ, মোস্তফা খায়ের, কাজী ওসমান আলী, মাসুদুর রহমান শাহ, ইকরাম উল্লা, সৈয়দ আনিছুর রহমান, ফয়েজ আহমেদ, এ কে এম আবু ছগীর চৌধুরী, আলমগীর হোসেন, এস এম আজহারুল ইসলাম, ইফতেখার উদ্দিন, কায়সার ইমতিয়াজ, মাসুদ পারভেজ, সাফায়েত আহমেদ চৌধুরী, নাছিম গাওহার, আলী নাহিদ খান, ওয়াহিদুর রহমান, হাফিজুর রহমান, জাবেদ মোরশেদ, হারুনুর রশিদ, ফারজানা শাম্মি, ফারহানা নিগার চৌধুরী, জোবাইর হোসেন, মোরশেদুল আলম, সেলিম উল্লাহ এবং সৈয়দা নাজমা মালেক।

দুদক জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পর দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com