শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেক্সিমকোর সুকুক বন্ডের রেকর্ড ডেট নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | 432 বার পঠিত | প্রিন্ট

বেক্সিমকোর সুকুক বন্ডের রেকর্ড ডেট নির্ধারণ
Responsive Ad Banner

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো লিমিটেড) সুকুক বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড (Secured Convertible Asset Backed Beximco Green Sukuk Al Istisna) কেনার অগ্রাধিকার সুবিধা (Right) এর জন্য আগামী ১৯ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করেছে। এ সময়ের মধ্যে যাদের কাছে শেয়ার থাকবে, তারা এই সুবিধা পাবেন। সোমবার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় রেকর্ড তারিখ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, অ্যাসেট ব্যাকড গ্রিন সুকুক ইস্যুর মাধ্যমে বেক্সিমকো ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে। এই বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এটি কনভার্টেবল অথবা রিডিমেবল হতে পারে। অর্থাৎ বন্ডের একটি অংশ সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ থাকতে পারে; আবার মেয়াদ শেষ সম্পূর্ণ অবসায়নের বিকল্পও থাকতে পারে এতে।

বন্ডের ৩ হাজার কোটি টাকার মধ্যে ৭৫০ কোটি টাকা বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে এবং ১ হাজার ৫০০ কোটি টাকা শেয়ারহোল্ডার ব্যতিত অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। বাকী ৭৫০ কোটি টাকার বন্ড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু করা হবে।

সুকুকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০০ টাকা। আর ৫০ টি ইউনিট নিয়ে এর ন্যুনতম লট। এ হিসেবে এ লটের দাম ৫ হাজার টাকা। বন্ডের মেয়াদী পরিশোধের ন্যুনতম হার হবে ৯ শতাংশ।

সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ বেক্সিমকোর দুটি সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে। কোম্পানি দুটি হচ্ছে তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড। এই দুটি কোম্পানি সৌর বিদ্যুৎ উৎপাদন করবে এবং এর মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে ভূমিকা রাখবে।

বেক্সিমকোর এই সুকুকের ইস্যু ম্যানেজার, অ্যারেঞ্জার ও অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এবং অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে আছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

উল্লেখ, গত ২৩ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৯তম কমিশন বেক্সিমকোর সুকুক ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

Facebook Comments Box

Posted ২:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com