রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গত সপ্তাহে ডিএসইতে দর হারানো শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ মে ২০২৫ | 239 বার পঠিত | প্রিন্ট

গত সপ্তাহে ডিএসইতে দর হারানো শীর্ষ ১০ কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, দরপতনের তালিকায় সবচেয়ে ওপরের অবস্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি

সপ্তাহজুড়ে খুলনা পাওয়ারের শেয়ারদর ১৩.৯৫ শতাংশ কমেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা ৯০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষে নেমে এসেছে ১১ টাকা ১০ পয়সায়। এক সপ্তাহে শেয়ারদর কমেছে ১ টাকা ৮০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে এনার্জিপ্যাক পাওয়ার-এর। এ কোম্পানির শেয়ারদর ২০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়, যা ১৩.৫০ শতাংশ পতনের সমান।

তৃতীয় স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল। সপ্তাহজুড়ে শেয়ারদর ২৬ টাকা ৮০ পয়সা থেকে কমে ২৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে, অর্থাৎ দরপতন হয়েছে ১২.৬৯ শতাংশ।

এই তিন কোম্পানির পাশাপাশি আরও কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। তা হলো:

  • মিথুন নিটিং – ১১.৩৬%

  • বসুন্ধরা পেপার মিলস – ১১.২৭%

  • সোনারগাঁও টেক্সটাইল – ১১.২৪%

  • গ্লোবাল হেভি কেমিক্যাল – ১০.৯৬%

  • ন্যাশনাল টি কোম্পানি – ১০.৬৭%

  • দুলামিয়া কটন – ১০.৫৫%

  • এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ – ১০.৪৩%

বিশ্লেষকদের মতে, বাজারে মুনাফা নেওয়ার প্রবণতা ও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এই পতনের পেছনে ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

Posted ৯:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com