ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ মে ২০২৫ | 309 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০৫ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। আজ ডিএসইতে কোম্পানিটির ৩০ কোটি ১৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৮৯ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকায় লেনদেন হয়েছে।

১৩ কাটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংকের ১১ কোটি ২৪ লাখ ৯১ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১০ কোটি ৪৭ লাখ ৮ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৭ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৭ কোটি ৮০ লাখ ৫ হাজার টাকা, শাহজীবাজার পাওয়ার কোম্পানির ৭ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৭ কোটি ২২ লাখ ৮ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৫৭ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | সোমবার, ০৫ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com