সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ মে ২০২৫ | 126 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ ০৪ মে’২৫ সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিলে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুর সোয়া ১টার পর সূচকের একটানা উত্থান ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৭ শতাংশ বা ৩৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৬.২৫ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০.৩৮ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১১.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৪.০১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯০ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৩.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৮ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৪৭৮ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ২৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ১৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৪ হাজার ৯১৭.৯১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ০৯৪.১৭ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮২২.৮৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫৮ টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪০ শতাংশ শেয়ারের দর বেছিল।

এদিন ডিএসইতে ১৩ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৮০ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৩৭৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭২ কোটি ৬৯ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০০৫ শতাংশ বা ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮০৫.৩৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৫৮৬ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২২ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com