রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ জুলাই ২০২১ | 362 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আগের কার্যদিবস (বৃহস্পতিবার) উত্থান হলেও আজ সোমবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কিছুটা সংশোধন হয়েছে। এদিন ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। তবে লেনদেন বেড়েছে। তবে সব সূচক বেড়েছে। আর সিএসইতেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে, কমেছে লেনদেনও। তবে সিএসইতে সূচক আগেরদিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৮.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এব হাজার ৩৪৬.৮২ পয়েন্ট এবং দুই হাজার ২৫৯.০৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০৭ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৬টির বা ৪২.২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৬টির বা ৫০.৪১ শতাংশের এবং ২৭টির বা ৭.৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com