মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | 175 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ ২৭ এপ্রিল’২৫ সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পর সূচকের পতন ঘটে। পরবর্তীতে দুপুর পৌনে ১টার পর সূচকের একটানা উত্থান ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। তবে দিনশেষে সূচকের উত্থানে টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২২.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৫.৪৬ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৮.০২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৭.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫২.৪৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৫ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৯.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯০৯ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮৩৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৪৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৪ হাজার ৯৭২.৫৯ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১০৪.৭০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২২.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮৪৫.০০৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৫২ টির, কমেছিল ৩০০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১৩ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ১১৪ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬২৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮ কোটি ৫০ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৯ শতাংশ বা ৯৬.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৬০.৩১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com