নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | 197 বার পঠিত | প্রিন্ট
৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ৮২ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩১ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৭:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.