বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাবেক সচিবপুত্রের প্রায় ৫৫ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | 211 বার পঠিত | প্রিন্ট

সাবেক সচিবপুত্রের প্রায় ৫৫ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
Responsive Ad Banner

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন ব্যাংক পিএলসির একটি বিও হিসাবে থাকা প্রায় ৫৫ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বিও হিসাবে মোরসালিনের ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার রয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ সহকারী পরিচালক সাবিকুন নাহার এসব সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

Responsive Ad Banner

আবেদনে বলা হয়েছে, মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সস্পত্তি জামানত হিসেবে মর্টগেজ দিয়ে বেসিক ব্যাংকের কাওরান বাজার শাখা হতে ১০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন।

অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার অনুসারে প্রতিজন ঋণগ্রহীতাকে গৃহ ঋণ বাবদ সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ প্রদান করার বিধান থাকলেও তার নাবালক সন্তানদ্বয় রওশন শিপারিন মেঘমালা ও মোরসালিন ইসলাম সৌরদীপের প্রত্যেকের নামে দুই কোটি টাকা করে চার কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন। এ ছাড়া পরবর্তীতে নিজ নামীয় হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য মোরসালিন ইসলাম সৌরদীপের শেয়ারসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com