রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | 166 বার পঠিত | প্রিন্ট

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৬-১০ এপ্রিল’২৫) দেশের শেয়ারবাজারে টাকার অংকে লেনদেন বাড়লেও ২ হাজার কোটি টাকার মূলধন কমেছে। গায়েব হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্র প্রবণতায় উল্লেখযোগ্য হারে টাকার অংকে লেনদেন কমেছে।

Responsive Ad Banner

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯৩ পয়েন্ট বা ০.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৫.২৩ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ১৩.২১ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৭.৯০ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪.৮৫ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭২.৯৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ২৫.১৪ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৬৫.১৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪১টি, কমেছে ২৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৮ কোটি ৬৩ লাখ ৮০ হাজার শেয়ার ৭ লাখ ৮৩ হাজার ৫৫১বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৬২৭ কোটি ১১ লাখ ২০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮০৯ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা বা ৪৯.৭৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ২২২ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা বা ০.৩৩ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১.৯৭ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৯.৩৭ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৮.৭৯ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৪.১৭ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৪.৫৩ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে এবং সিএসআই সূচক ৭.২৭ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৮.৮৮ পয়েন্টে এবং ৯৪৯.৪৪ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ০.৯৭ পয়েন্ট বা ০.০০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ২৭.০১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৩১টি, কমেছে ১৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৬০ লাখ ১০ হাজার ৬৪০ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৬৬০ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ২০ লাখ ৪৯ হাজার ১৯ টাকা বা ১৪.১৮ শতাংশ।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com