মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিক পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | 309 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক পতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

গত দুই কার্যদিবসের মত আজও ০৮ এপ্রিল’২৫ সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঈদের পর এই নিয়ে ধারাবাহিকভাবে ৩ কার্যদিবসেই সূচকের পতন হয়েছে। এই পতনের মধ্যে প্রতিদিনই টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু বেলা সোয়া ১১টার সূচকের একটানা পতন ঘটে। পরবর্তীতে সূচক বাড়লেও দিনশেষে পতন ঘটে। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৫.৮২ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৭.১০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৫.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২৪.৮৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯ টির, কমেছে ১৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ২২ কোটি ১৪ লাখ ২৬ হাজার ৬৬৩ টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৮৮১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৯৬.৭০ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৫.৯৭ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৩০.৭১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫০ টির, কমেছিল ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৭.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১৬ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬৫ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৪৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৭১ লাখ ৫৩ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ২৮.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৩৩.৪১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫১ লাখ ২৫ হাজার ৭২৪ টাকা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com