মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারের অস্বাভাবিক দর ও লেনদেন বৃদ্ধি খতিয়ে দেখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | 259 বার পঠিত | প্রিন্ট

শেয়ারের অস্বাভাবিক দর ও লেনদেন বৃদ্ধি খতিয়ে দেখার নির্দেশ
Responsive Ad Banner

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের শেয়ারের দর ও লেনদেন অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য তদন্ত গঠনেরও নির্দেশ দিয়েছে।
শেয়ারটির অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো কারসাজি রয়েছে কিনা তা নিরীক্ষণ করা। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইকে কমিশনের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিএসইসির উপ-পরিচালক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Responsive Ad Banner

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এ পরিস্থিতিতে ডিএসইকে কোম্পানিটির লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেয়া হলো।

চিঠিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণগুলো (বাজারের কারসাজি, ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য বাজারের অপব্যবহারসহ) চিহ্নিত করে ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলো।

চিঠিতে আরো বলা হয়েছে যে, তদন্তের কার্যক্রম চলাকালে কোম্পানিটির সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সম্পর্কিত স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা ২০০০ এর আচরণবিধি ৬ ও ৮ এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ (স্টক ব্রোকার এবং ২০০) আইনের জন্য অ-সম্মতিকে আকৃষ্ট করতে পারে। এই বিষয়গুলো তদন্তের সময় বিশেষ গুরুত্বের সাথে খতিয়ে দেখতে হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com