সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | 676 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩ কোম্পানির
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৮টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৩টি কোম্পানির। একই সময়ে আয় কমেছে ৩টি এবং লোকসানে রয়েছে ২টি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- লুব-রেফ বাংলাদেশ লিমিটেড, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি পিএলসি, জিবিবি পাওয়ার লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)।

Responsive Ad Banner

লুব-রেফ বাংলাদেশ লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ পয়সা আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ১১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ১৪ পয়সা।

যমুনা অয়েল কোম্পানী লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১২ টাকা ৬৮ পয়সা আয় হয়েছে। গত অর্থবছর একই সময়ে আয় হয়েছিল ১০ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ১ টাকা ৮২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ টাকা ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১৮ টাকা ৪৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫৯ টাকা ৫৭ পয়সা।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৩৬ পয়সা আয় হয়েছে। গত অর্থবছর একই সময়ে আয় ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ৩ টাকা ২১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। গত অর্থবছর একই সময়ে লোকসান ছিল ২৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪১ টাকা ৬৬ পয়সায়।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৭১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ২৭ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৮৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ৩৪ পয়সা।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ১৫ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৯১ পয়সা।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ৮৩ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৮ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ১৯ পয়সা (পুনর্মূল্যায়ন পরবর্তী)।

এমজেএল বাংলাদেশ পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৪) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৩ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ৯২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯ টাকা ৪২ পয়সা।

ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ৮ টাকা ১৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিতে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর,২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৪৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ২০৮ টাকা ৪৬ পয়সা।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৬৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ৩০ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৭৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ১৯ পয়সা।

পদ্মা অয়েল কোম্পানি পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ২৯ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ৫ টাকা ৪৪ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪০ পয়সা । গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৬ টাকা ৫৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৫৬ টাকা ৯৫ পয়সা।

জিবিবি পাওয়ার লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ০২ পয়সা আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ১৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ১৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৪৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ২৯ পয়সা।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৬ পয়সা আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ১ টাকা ১০ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ১ টাকা ৬৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৯২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ৭৯ পয়সা।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ১২ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ১৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৮২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com