শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | 207 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত লোকসানি কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঢাকা ডাইংয়ের শেয়ারদর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১২ জানুয়ারী ঢাকা ডাইংয়ের শেয়ার দর ছিল ১৪ টাকা ৯০ পয়সা। যা ৯ ফেব্রুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৯ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ২৯ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com