মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজার উন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | 140 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার উন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন
Responsive Ad Banner

শেয়ারবাজারের টেকসই উন্নয়নে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে কমিটির সভাপতি করা হয়েছে। আর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিবকে (শেয়ারবাজার) কমিটির সদস্য সচিব করা হয়েছে।

Responsive Ad Banner

কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে- জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি (ন্যূনতম কমিশনার), বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি (ন্যূনতম পরিচালক), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com