রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক রিটার্নে ১৬ খাতে লোকসান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ | 224 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে ১৬ খাতে লোকসান বিনিয়োগকারীদের
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ জানুয়ারি’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে। এর ফলে এই ১৬ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৪ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৮.২০ শতাংশ। ৪.৭০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তথ্য প্রযক্তি খাত। একই সময়ে ৪.৪০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্থিক খাত।

Responsive Ad Banner

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৬০ শতাংশ, প্রকৌশল খাতে ৩.১০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৭০ শতাংশ, সিরামিক খাতে ২.৫০ শতাংশ, সিমেন্ট খাতে ২.৪০ শতাংশ, ট্যানরি খাতে ১.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৭০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.১০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.০০ শতাংশ, বিবিধ খাতে ০.৬০ শতাংশ, বস্ত্র খাতে ০.৫০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৪০ শতাংশ এবং ব্যাংক খাতে ০.১০ শতাংশ দর কমেছে।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা ও আবাসন খাতে। এ খাতে সাপ্তাহিক রিটার্নে ১.৮০ শতাংশ দর বেড়েছে। অন্য তিন খাতের মধ্যে- টেলিকমিউনিকেশন খাতে ০.৮০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৬০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com