রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৬৯ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ | 160 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৬৯ কোটি টাকার লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর’২৪-০২ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যরেন্স, রিলায়েন্স ওয়ান, বেক্সিমকো ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, লাভেলো আইস্ক্রিম, ফাইন ফুডস এবং আইসিবি সোনালী ওয়ান।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৬৯ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে আলিফ ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৬ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯২ টাকা ৮০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩১ টাকা ৬০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬৮ টাকা ৪০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ কোটি ৮৫ লাখ টাকা, রিলায়েন্স ওয়ানের ৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৪ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ৩ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা, ফাইন ফুডসের ২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা এবং আইসিবি সোনালী ওয়ানের ২ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com