শনিবার ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই-সেপ্টেম্বর’২৪ প্রান্তিক

লোকসানে ওষুধ ও রসায়ন খাতের ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | 188 বার পঠিত | প্রিন্ট

লোকসানে ওষুধ ও রসায়ন খাতের ৫ কোম্পানি
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানি জুলাই-সেপ্টেম্বর’২৪ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি লোকসানে পড়েছে ৫ কোম্পানি। একই সময়ে আয় বেড়েছে ১৪টি এবং এবং কমেছে ১২টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওষুধ রসায়ন খাতের কোম্পানিগুলোর মধ্যে রেকিট বেনকিজার ও লিবরা ইনফিউশন তৃতীয় প্রান্তিক এবং ম্যারিকো দ্বিতীয় প্রানিতকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অন্য ২৮টি কোম্পানি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

লোকসানে থাকা কোম্পানিগুলো- ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড : অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত অর্থবছরেরর একই সময়ে শেয়ার প্রতি ১ পয়সা আয় (ইপিএস) হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৬ পয়সা, গত অর্থবছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা।

গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৯৯ পয়সা।

আলোচ্য সয়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭২ টাকা ৯৯ পয়সা।

একমি পেস্টিসাইডস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা হয়েছে ৪৫ পয়সা।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে লোকসান ছিল ৫ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ০ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৫ পয়সা।

সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা। গত অর্থবছর একই সময় শেয়ার প্রতি লোকসান ছিল ০৬ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ০৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ০৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ২৯ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com