বুধবার ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | 271 বার পঠিত | প্রিন্ট

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) তারিখ নির্ধারণ করা হয়েছে। শেয়ারবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া কোম্পানিটির কিউআইও আবেদন গ্রহণ আগামী ১৯ জানুয়ারি (রোববার) সকাল ১০টা থেকে শুরু হবে। এ আবেদন গ্রহণ চলবে ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা গেছে, চলতি বছরের ৯ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯১১তম সভায় কোম্পানিটিকে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের (কোয়ালিফাইড ইনভেস্টর) কাছে শেয়ার বিক্রি করে ৫ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। এ জন্য কোম্পানিটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট (দুয়ার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডি-কুরিয়ার, কল সেন্টার ও ট্র্যাকিং সিস্টেম ও এআই সফটওয়্যার), ক্লাউড কম্পিউটিং ও আনুষঙ্গিক খরচসহ ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৮৬ টাকা। আর নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৮৫ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com