মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | 182 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৩ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ২২ কোটি ৩৬ লাখ ২৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। সোস্যাল ইসলামী ব্যাংক, রেনাটা লিমিটেড, বেক্সিমকো ফার্মা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ৭ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

রেনাটা লিমিটেডের ৬ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৩০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৮৩ লাখ টাকা এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৭৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com