সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ঋণের অর্থ জমা হলো আইসিবির ব্যাংক হিসাবে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | 219 বার পঠিত | প্রিন্ট

ঋণের অর্থ জমা হলো আইসিবির ব্যাংক হিসাবে
Responsive Ad Banner

রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি করতে সরকারের গ্যারান্টিতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মঞ্জুর করা ঋণের অর্থ আইসিবি’র ব্যাংক হিসাবে জমা হয়েছে বলে সোমবার (১৫ ডিসেম্বর) আইসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে রাষ্ট্রীয় গ্যারান্টি প্রাপ্তির পর শেয়ারবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে বিনিয়োগ ও উচ্চ সুদহারে গৃহীত আমানত ও ঋণ পরিশোধের মাধ্যমে শেয়ারবাজারে নিজের বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ০৩ ডিসেম্বর ঋণের সুদের হার পরিবর্তন করে ব্যাংক রেট নির্ধারণ করা হয় এবং ১২ ডিসেম্বর আইসিবি’র ব্যাংক হিসাবে ঋণের অর্থ জমা দেওয়া হয়।

এর আগে, শেয়ারবাজারে বিনিয়োগ ও ঋণ পরিশোধের জন্য সরকারের গ্যারান্টির বিপরীতে আইসিবিকে স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মোট ৪টি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই অর্থ আইসিবিকে সরবরাহ করবে। এসব ব্যাংকের মধ্যে ডাচ বাংলা ব্যাংক ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংক ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংক ৫০০ কোটি টাকা এবং মার্কেন্টাইল ব্যাংক ৮০০ কোটি টাকা ঋণ দেবে।

আইসিবি জানিয়েছে যে, ৪ শতাংশ সুদে নেওয়া এই ঋণের মাধ্যমে শেয়ারবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে এবং ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাসের সময় পাবে। এই ঋণের গ্যারান্টি সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:০০ অপরাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com