সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৭৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | 223 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১২ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির মোট ৭৭ কোটি ৩২ লাখ ৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ফাইন ফুডস, লাভেলো আইসক্রিম, প্রিমিয়ার ব্যাংক, বিচ হ্যাচারি, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৪ কোটি ৭৩ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। এদিন কোম্পানিটির ৬৬ কোটি ৭৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

ফাইন ফুডসের ৩ কোটি ৪২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- প্রিমিয়ার ব্যাংকের ৬৬ লাখ টাকা, বিচ হ্যাচারির ৫৩ লাখ ৬৮ হাজার টাকা, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪৫ লাখ ৩৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪০ লাখ ৪৮ হাজার টাকা এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৩৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com