শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪ | 175 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড পাওয়ার : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

Responsive Ad Banner

বাংলাদেশ সাবমেরিন কেবলস : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

ইস্টার্ন ইন্স্যুরেন্স : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com