বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | 150 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল ৫ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুডস, বেস্ট হোল্ডিংস, শাহজীবাজার পাওয়ার, এস্কোয়ার নিট কম্পোজিট এবং এমবি ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলো মধ্যে আগামীকাল ও ১ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ফু-ওয়াং ফুডস, বেস্ট হোল্ডিংস, শাহজীবাজার পাওয়ার, এস্কোয়ার নিট কম্পোজিট এবং এমবি ফার্মা। রেকর্ড ডেটের কারণে আগামী ২ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

Responsive Ad Banner

অপরদিকে, আগামীকাল থেকে ০২ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ইন্দোবাংলা ফার্মা। রেকর্ড ডেটের কারণে আগামী ০৩ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ফু-ওয়াং ফুডস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছরের একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির এনএভিপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।

বেস্ট হোল্ডিংস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৭ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এস্কয়ার নিট কম্পোজিট : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৬২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ৫২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৭ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com