মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ | 121 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ কোম্পানির মোট ১১ কোটি ৮৮ লাখ ২৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল টি, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৬ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এদিন কোম্পানিটির ৪ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৬১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৯১ লাখ ৩৫ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:১০ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com